মঙ্গলবার , ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মান্দায় রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে- শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

নওগাঁর মান্দায় রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার বর্দ্দপুর আদর্শ গ্রামে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ফজলে রাব্বী বকু। এসময় আওয়ামী লীগনেতা এবিএম হাসান রিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য এসএম ব্রহানী সুলতান মামুদ (গামা)।

বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন রেড ক্রিসেন্ট সোসাইটি নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক সরোয়ার জাহান সম্রাট, মৈনম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান এবং মৈনম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ। শেষে বর্দ্দপুর আদর্শ গ্রামের ৫০জন নারী-পুরুষের মাঝে সেমাই, চিনি, চাল ও তেল বিতরণ করা হয়।