বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মান্দায় ভ্যাকসিন সরবরাহ বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে ইপিআই টিকা কার্যক্রম

প্রকাশিত হয়েছে- সোমবার, ৪ মার্চ, ২০২৪

নওগাঁর মান্দায় নিউমোনিয়া, পোলিও, হাম, ডিপথেরিয়াসহ ৭টি রোগের ভ্যাকসিন সরবরাহ বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে ইপিআই টিকা কার্যক্রম। নির্দিষ্ট সময়ে শিশুদের টিকা দিতে না পারায় চরম দুশ্চিন্তায় অভিভাবকরা।

আদরের শিশু সন্তানকে টিকা দিতে এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে ছুটছেন বাবা-মা। এরপরও মিলছে না টিকা। তাই ফিরতে হচ্ছে হতাশ হয়ে। বেশকিছুদিন ধরে নিউমোনিয়া, পোলিও, হাম, ডিপথেরিয়া সহ ৭টি রোগের ভ্যাকসিন (পেন্টাভ্যালেন্ট,ডিপিটি,হেপ-বি,হিব,পিসিভি,বিওপিভি,আইপিভি (ফ্রাকশনাল) সরবরাহ বন্ধ থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন টিকাদান কেন্দ্রগুলোতে এখন এই দৃশ্য নিত্যদিনের। ফলে শিশুদের টিকা দিতে এসে হতাশ হয়ে ফিরছেন অভিভাবকরা।এর থেকে পরিত্রাণ পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন ভূক্তভোগীরা।

এ ব্যাপারে মান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিজয় কুমার রায় বলেন, টিকার চাহিদাপত্র পাঠানো হয়েছে। খুব শীঘ্রয় টিকা সরবারহ স্বাভাবিক হবে বলেও জানান তিনি।