মঙ্গলবার , ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মান্দায় বিবাদমান জমির গাছ কর্তনের অভিযোগ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

নওগাঁর মান্দায় বিবাদমান জমির গাছ কর্তনের ফেলার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সুত্রে জানা গেছে, ভারশোঁ ইউনিয়নের মহানগর মৌজার ৬১০/১ নং খতিয়ানের হাল ৮৫৭/৭১২ নং দাগে সাড়ে ৩৭ শতক জমি গত ২০২০ সালের ২২ মার্চ ২৭৩২/২০ নং কবলা দলিলমূলে ক্রয় করার পর ৮৫৭ দাগে সম্পত্তির দখল বুঝে নিয়ে নামজারি (খাজনা-খারিজ করে নেন) করার পর শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন ভূক্তভোগী সোহরাব আলী ।

এরপর গত ২০২১ সালে প্রতিপক্ষের লোকজন জানান যে, যেহেতু দলিলে ৮৫৭/৭১২ উল্লেখ আছে; সেহেতু ৭১২ দাগেও কিছু জমি নিতে হবে। সে মোতাবেক তিনি তার ভোগদখলীয় জমির মধ্য হতে কিছু অংশ ছেড়ে দেন। অথচ,এখন পর্যন্ত তাকে ওই ৭১২ দাগের ১০ শতক জমি বুঝিয়ে দেওয়া হয়নি। বরং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অজুহাত দেখানো হয়। এসব বিষয় নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার শালিশ বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ জমিটি বুঝিয়ে দেওয়ার কথা বললেও তারা কোন কর্ণপাত করেন না।

জমিটি নিয়ে একই গ্রামের প্রতিপক্ষ তোফাজ্জল, তোজাম্মেল এবং দেলোয়ার গংদের সঙ্গে তার বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে সোমবার সকালে বিবাদমান জমিতে ভূক্তভোগীর রোপিত আম গাছের চারাগুলো দুপুরে ধারালো অস্ত্র দিয়ে কেটে তুলে ফেলেন প্রতিপক্ষের লোকজন। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন তিনি।

এ ঘটনায় প্রতিপক্ষের তোফাজ্জল, তোজাম্মেল এবং দেলোয়ার গংরা জানান যে, জমিটি দীর্ঘদিন যাবৎ তাদের দখলে রয়েছে। অথচ, সোহরাব একদাগে জমি কিনে অন্য দাগে দখলে নেওয়ার জন্য গাছের চারাগুলো লাগিয়েছিলেন। আর সেকারণে গাছের চারাগুলো তুলে ফেলেছেন বলে জানিয়েছেন তারা।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি ) মনসুর রহমান বলেন, এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলার ভারশোঁ ইউনিয়নের মহানগর নিচপাড়া (বিদরপুর) গ্রামের মৃত ইমান আলী মন্ডলের ছেলে ভূক্তভোগী সোহরাব আলী প্রতিপক্ষের মৃত সিরাজ উদ্দিনের ছেলে তোফাজ্জল (৫৫), তোজাম্মেল (৫০) এবং দেলোয়ার (৫২) হোসেনের বিরুদ্ধে সোমবার রাতে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।