মঙ্গলবার , ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মান্দায় চেয়ারম্যান ফোরামের পক্ষ থেকে নবাগত ইউএনওকে বরণ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

নওগাঁর মান্দায় চেয়ারম্যান ফোরামের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে বরণ করে নেয়া হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শাহ আলম মিয়াকে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এসময় শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী বাবুল, কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল, ভারশোঁ ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন,বিষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম গোলাম আজম, কাঁশোপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, মৈনম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান,ভালাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তাফা,

মান্দা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন,তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুল এবং নুরুল্যাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জায়েদুর রহমান মাষ্টার প্রমূখ।