মঙ্গলবার , ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মান্দায় চার্জারভ্যানসহ নিখোঁজের ৬ দিন পর কিশোর উদ্ধার

প্রকাশিত হয়েছে- রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

নওগাঁর মান্দায় চার্জারভ্যানসহ নিখোঁজ হওয়া কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ৬দিন পর শুক্রবার রাতে রাজশাহী মহানগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

নিখোঁজ কিশোর শারিকুল ইসলামকে (১৪) উপজেলার ভারশোঁ ইউনিয়নের কালিসফা গ্রামের সুলতান আলীর ছেলে। গত রোববার সকালে ভাড়া মারার উদ্দেশ্যে চার্জারভ্যান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। ওইদিন দেলুয়াবাড়ি বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন রাস্তায় তাকে যাত্রীবহন করতে দেখা গেছে। বিকেলের পর থেকে সে নিখোঁজ ছিল।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, নিখোঁজ হওয়ার বিষয়ে কিশোর শারিকুল ইসলামের বাবা সুলতান আলী গত সোমবার রাতে মান্দা থানায় সাধারণ ডাইরি করেন। তদন্তের দায়িত্ব দেওয়া হয় উপ-পরিদর্শক শামীম হাসানকে।

ওসি আরও বলেন, তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম ভিকটিম কিশোরকে উদ্ধারে অনুসন্ধান শুরু করে। এক পর্যায়ে গত শুক্রবার রাতে রাজশাহী মহানগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে কিশোর শারিকুল ইসলামকে উদ্ধার করে। এরপর শনিবার দুপুরে থানা চত্ত¦রে আয়োজিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ওই কিশোরকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয় বলেও জানান তিনি