নওগাঁর মান্দা উপজেলা আ’লীগের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালন করা হয়েছে। বুধবার (২১) সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। এরপর দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে পূণরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. নাহিদ মোর্শেদ বাবু।
এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ,অনুপ কুমার মহন্ত, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা ও জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা প্রামানিক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাইদুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আব্দুর রাজ্জাক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইফুর রহমান, সহ- দপ্তর সম্পাদক গোলাম রাব্বনী দুলাল, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কাজল দেওয়ান এবং ভারশোঁ ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনসহ উপজেলা অওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।