বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত এক

প্রকাশিত হয়েছে- সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

সোমবার (২ সেপ্টেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া তারাসীমা অ্যাপারেলস লিমিটেডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিক শেখ জেলার সদর উপজেলার রৌহাদহ এলাকার শেখ খুদি মিয়ার ছেলে।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপল চন্দ্র দাস বলেন, সকালে ঢাকাগামী সেলফি পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস ও আরিচাগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রফিক শেখ নামে এক ব্যক্তি নিহত হন। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।