বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৭ জনকে আটক করেছে (ডিএমপি)

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৫ মার্চ, ২০২৩

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

আটকের সময় তাদের হেফাজত থেকে ৬১৭ পিস ইয়াবা, ২৫৫.৯ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন, ৪৪ কেজি ৩২৫ গ্রাম গাঁজা, ১০ লিটার দেশিমদ ও ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (১৪ মার্চ ২০২৩) সকাল ছয়টা থেকে আজ বুধবার (১৫ মার্চ ২০২৩) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটকসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা রুজু হয়েছে