শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মাদকবিরোধী অভিযানে ৬৭ জনকে আটক করেছে ডিএমপি

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

আটককের সময় তাদের হেফাজত থেকে ৩৩৪৬ পিস ইয়াবা, ৩৭ কেজি ৬০০ গ্রাম গাঁজা ও ২০৯.৫ গ্রাম হেরোইন উদ্ধারমূলে জব্দ করা হয়।

সোমবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫ টি মামলা রুজু হয়েছে।