শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মাতৃভাষা দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ২১শে ফেব্রুয়ারি ভোর ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হবে। আজ (সোমবার) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন রুহুল কবির রিজভী।

রিজভী জানান, ২১শে ফেব্রুয়ারি সকাল ৬টায় কালো ব্যাজ সহকারে প্রভাত ফেরীতে অংশগ্রহণের জন্য বলাকা সিনেমা হলের সামনে দলীয় নেতা—কর্মীদের জমায়েত এবং আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত শেষে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে যাত্রা এবং শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামীকাল ২০ ফেব্রুয়ারি দুপুর ২টায় রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে দলের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হবে।