বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মহেশপুর সীমান্তে নারী শিশুসহ আটক ১৩

প্রকাশিত হয়েছে- শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

মহেশপুর সীমান্তে নারী শিশুসহ আটক ১৩
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে নারী-শিশুসহ ১৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে ৬ জন নারী, ৪ জন শিশু ও ৩ জন প্রাপ্তবয়স্ক পুরুষ রয়েছে। তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- মহেশপুরের তালশা গ্রামের এনামুল মন্ডলের ছেলে সাজিদুল মন্ডল (১৮), টাঙ্গাইল সদর উপজেলার বার্তা গ্রামের মিনহাজের ছেলে রাব্বি হোসেন (২১) ও একই জেলার কালিহাতি থানার খরশিলা গ্রামের আব্দুল মজিদের ছেলে রাব্বি (২৫)।

বিজিবির দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীন বাঘাডাঙ্গা ও বেনীপুর বিওপির বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালায়। এ সময় অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে ১৩ জনকে বিজিবি আটক করে। আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। আটক ৩ পুরুষকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) নজরুল ইসলাম বলেন, আটক তিনজন পুরুষকে মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করবে পুলিশ।