বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মহালছড়ি উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মহালছড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে র‍্যাব-৭ অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর মহালছড়ি থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।

মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রভাবশালী এ নেতার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও ঠিকাদারি কাজে অনিয়মসহ নানা অভিযোগ রয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে মহালছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, জসিম উদ্দিনকে ইতোমধ্যে মহালছড়ি থানা থেকে খাগড়াছড়ি কোর্টে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে মহালছড়ি থানায় দুইটি মামলা রয়েছে। এ ছাড়া জেলার অন্য থানায় কোনো মামলা রয়েছে কি না তা খোঁজখবর নেওয়া হচ্ছে।