শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্পিকারের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদ সচিবালয়ের সার্জেন্ট অ্যাট আর্মস সাব্বির আহমেদ খান।

এরপর রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে স্পিকারের পক্ষে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান ডেপুটি সার্জেন্ট অ্যাট আর্মস মো. তানভীর হাসান।