বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ৭ জনের আয়কর নথি জব্দ

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশীসহ সাত জনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১৬ নভেম্বর) দুদকের পৃথক সাত আবেদনের শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক শিহাবুল ইসলাম এ আদেশ দেন।

আরও যাদের আয়কর নথি জব্দের আদেশ দেওয়া হয়েছে তারা হলেন- সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, কুমিল্লা-১১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মজিবুল হক, পাবনা -৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) গোলাম ফারুক খন্দকার প্রিন্স এবং টিপু মুনশীর স্ত্রী আইরিন মালবিকা মুনশী।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক পাপন কুমার সাহা তাদের আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন।