বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র পাঠাচ্ছে এয়ারক্রাফট ক্যারিয়ার যুদ্ধজাহাজ

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

ইরানে সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে তেহরানের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যে মধ্যপ্রাচ্যে নতুন একটি এয়ারক্রাফট ক্যারিয়ার যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের বরাতে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ ও এনবিসি জানিয়েছে, রওনা হওয়া এয়ারক্রাফট ক্যারিয়ার যুদ্ধজাহাজটির নাম ইউএসএস আব্রাহাম লিঙ্কন

ইরানের প্রতিবেশী কাতার, জর্ডান, ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের প্রায় ৩ হাজার সেনা অবস্থান করছেন। ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় এই চার দেশের ঘাঁটিতে সেনা সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে পেন্টাগন।

ইরানে চলমান বিক্ষোভ ২৮ ডিসেম্বর থেকে শুরু হয় জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে। মাত্র কয়েক দিনে বিক্ষোভ ৩১টি প্রদেশে ছড়িয়ে পড়ে এবং দেশকে কার্যত অচল করে দেয়। বিক্ষোভ দমন করতে ইরান ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ করেছে, পুলিশ ও সেনা মোতায়েন করেছে। সরকারী তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১২ হাজারেরও বেশি মানুষ নিহত এবং আরও হাজার হাজার গ্রেপ্তার হয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভ শুরু থেকে জানিয়েছেন, জনতার দমন প্রয়াসে ইরান যদি কঠোর ব্যবস্থা নিলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে। যদিও তিনি সাম্প্রতিক সময়ে সুর খানিকটা নরম করেছেন, অভিযানের সম্ভাব্যতা এখনও বাতিল করেননি।