শনিবার , ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১১ই সফর, ১৪৪৮ হিজরি

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের থেকে ৫০০ মিটার দূরে থাকার আহ্বান ইরানের

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত বেসামরিক নাগরিকদের যুক্তরাষ্ট্রের সেনাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)।

শুক্রবার (২৪ জুলাই) দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, যেসব দেশে মার্কিন সেনা মোতায়েন রয়েছে, সেসব দেশের নাগরিকদের নিরাপত্তার স্বার্থে মার্কিন সেনাদের অবস্থানস্থল থেকে অন্তত ৫০০ মিটার দূরে থাকতে হবে।

ইরানের দাবি, গত প্রায় দুই সপ্তাহ ধরে দেশটিতে টানা হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এর জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক অবকাঠামো ও স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে তেহরান।

চলতি মাসের শুরুতে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হলেও সেটি কার্যকর হয়নি। এরপর থেকেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বেড়ে পাল্টাপাল্টি হামলার ঘটনা অব্যাহত রয়েছে।