বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মতিঝিলে সৎ ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন

প্রকাশিত হয়েছে- সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

মতিঝিলে সৎ ভাইয়ের ছুরিকাঘাতে মো. রুবেল (৪৯) নামে একজন নিহত হয়েছেন। রোববার (১৯ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে ফকিরাপুল কাঁচা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় রুবেলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রুবেলের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গাওদিয়া গ্রামে। তার বাবার নাম আব্দুল আজিজ। তিনি ফকিরাপুল কাঁচা বাজারের গলিতে ভাড়া থাকতেন এবং পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।

রুবেলের ছোট ভাই পাভেল জানান, রোববার রাতে সৎ ভাই রনির সঙ্গে টাকা ধার নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ছুরি দিয়ে রুবেলের পেটে আঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি মতিঝিল থানা পুলিশকে জানানো হয়েছে।