শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মগবাজারে মোড়ে থেকে ১০গাঁজাসহ নারী মাদক কারবারিকে গ্রেফতার

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩ মার্চ, ২০২৪

রাজধানীর মগবাজারে অভিযান চালিয়ে গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-উত্তরা বিভাগের একটি দল।

গ্রেফতারকৃতের নাম শারমিন আক্তার সুমি ওরফে সুখি। গ্রেফতারের সময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা ও মাদক বিক্রিতে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গতকাল শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে মগবাজার মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে উত্তরা জোনাল টিম।

অভিযানে নেতৃত্ব দেওয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু বিপিএম ডিএমপি নিউজকে জানান, শনিবার ঢাকা মহানগর এলাকায় অভিযান পরিচালনাকালীন তথ্য আসে কয়েকজন ব্যক্তি গাঁজাসহ মগবাজার এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ সুমিকে গ্রেফতার করা হয়।