শনিবার , ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ভোলায় গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

জেলায় আজ গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১টায় সদর রোডে এ কর্মসূচির আয়োজন করে ‘অধিকার’ ও ‘মায়ের ডাক’।

‘অধিকার’- এর জেলা সমন্বয়কারী মো. আফজাল হোসেনের সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন নুরনবী রুবেল, রাকিবুল ইসলাম, নবীর হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা গুম বিরোধী আন্তর্জাতিক সনদে বাংলাদেশ স্বাক্ষর করায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান।

মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ব্যবসায়ী, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্য, এনজিও কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে শহরে একটি র‌্যালি বের করা হয়।