৫.৭ মাত্রার ভূমিকম্পে হঠাৎ কেঁপে উঠলো সারাদেশ। শুক্রবার (২১ নভেম্বর) দিনের শুরুতে ভয়াবহ এ ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে সব এলাকায়। রাজধানীর বংশালের কসাইটুলি এলাকায় ভূমিকম্পের সময় একটি পাঁচ তলা ভবনের অংশ ধসে ৩ জন নিহত হন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন।
শুক্রবার (২১ নভেম্বর) জুমার নামাজের পর ক্ষতিগ্রস্ত ভবনগুলোও পরিদর্শন করেন। এসময় তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, মানুষের জীবনের থেকে সহায়-সম্পত্তি বা অন্যকিছু তো মূল্যবান হতে পারে না। আমাদের এ শহরকে নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে আমরা হাতে হাত রেখে একসাথে কাজ করে যাবো। এতে সরকারকেও এগিয়ে আসতে হবে।
বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্রম, ১৪৪৮ হিজরি
ভূমিকম্পে পুরান ঢাকার ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে ইশরাক হোসেন
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫