শনিবার , ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ভুল ধরিয়ে অমরীশ পুরীর কড়া ধমক খেয়েছিলেন আমির

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

ভুল ধরিয়ে অমরীশ পুরীর কড়া ধমক খেয়েছিলেন আমির
চলচ্চিত্র জীবন অসাধারণ ছিল বলিউড অভিনেতা অমরীশ পুরীর। সত্তরের দশকে অভিনয় জীবন শুরু করেন এই অভিনেতা; এখনও পান শিল্পে নানান স্বীকৃতি। তবে বলা যায়, হিন্দি সিনেমার খলনায়কদের নতুন মাত্রা দিয়েছিলেন এই অভিনেতা; স্মরণীয় কিছু চরিত্রে অভিনয় করে এখনও গেঁথে আছেন দর্শকের মনে।

ব্যক্তিগত জীবনে অমরীশ পুরী ছিলেন ঠাণ্ডা মেজাজের। তবে তিনি নাকি একদিন মেজাজ হারিয়ে আমির খানকে কড়া ধমক দিয়েছিলেন। তখন আমির অভিনেতা ছিলেন না, ছিলেন সহকারী পরিচালক।

ঘটনাটি ১৯৮৪ এবং ১৯৮৫ সালের। অমরীশ পুরী তখন ‘জবরদাস্ত’ ছবির শুটিং করছিলেন। এই ছবিতে সানি দেওল, সঞ্জীব কুমার, রাজীব কাপুর, রতি অগ্নিহোত্রী সহ অন্যান্য অভিনেতা-অভিনেত্রী ছিলেন। এই ছবিতে আমির খানের চাচা নাসির হুসেন পরিচালক ছিলেন এবং আমির নিজে সহকারী পরিচালক ছিলেন।

ছবির শুটিংয়ের সময় অমরীশ পুরী বারবার ভুল করছিলেন। আমির খান তার ভুলের জন্য তাকে মাঝখানেই থামিয়ে দিচ্ছিলেন। আমির বলছিলেন, ‘স্যার, আপনি আগের দৃশ্যটি এভাবে করেছিলেন এবং এখন আপনাকে এভাবে করতে হবে।’

মূলত বারবার থামানোর ফলে অমরীশ পুরী এতটাই রেগে গিয়েছিলেন যে তিনি সবার সামনে আমির খানকে তীব্র ভাষায় ধমক দিয়েছিলেন। সে সময় সেটে সবাই উপস্থিত ছিলেন। কিংবদন্তী অভিনেতার কাছ থেকে এমন ধমক খেয়ে আমির চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু অমরীশ পুরীর রাগ শান্ত হওয়ার পর তিনি আমিরকে ডেকে নিয়ে ক্ষমা চেয়েছিলেন।