ভিয়েতনামের মধ্যাঞ্চলে টানা কয়েক দিনের তুমুল বৃষ্টি ও ভূমিধসের ফলে মৃতের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন অন্তত আরও ১২ জন। খবর, দ্য গার্ডিয়ানের।রোববার (২৩ নভেম্বর) দেশটির পরিবেশ মন্ত্রণালয় এ তথ্য জানায়।মূলত গত অক্টোবরের শেষ দিক থেকেই এই অঞ্চলে অবিরাম ভারী বৃষ্টিপাত হচ্ছে। ফলে একাধিকবার আঘাত হেনেছে বন্যা। গত সপ্তাহ থেকে ছয়টি প্রদেশে মোট ৯০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে পার্বত্য দাক লাক প্রদেশে। সেখানে এ পর্যন্ত ৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এই প্রদেশে হাজার হাজার ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে।