গেল রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেছিল ভারত ও পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ দেখার অপেক্ষায় প্রহর ছিল ক্রিকেট বিশ্ব। গ্যালারিতে কিংবা টিভি পর্দার সামনে খেলা উপভোগ করেছেন ক্রিকেটপ্রেমীরা।
ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ এই ম্যাচ দেখতে নিউইয়র্কের নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হাজির হয়েছিলেন বিরাট কোহলিপত্নী আনুশকা শর্মা। তবে স্টেডিয়ামেই এসেই মেজাজ হারান বলিউড তারকা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তেমনই এক ভিডিও। যেখানে দেখা গেছে, কোনো এক ব্যক্তির উপর নিজের রাগ ঝারছেন আনুশকা। তবে কী বলছিলেন বিরাটপত্নী সেটা বোঝা যায়নি।