বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ভারতে রঘু রাইয়ের প্রতি শেষ শ্রদ্ধা জানালেন বাংলাদেশের হাইকমিশনার

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

কিংবদন্তি আলোকচিত্রী রঘু রাই-এর প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ

সোমবার (২৭ এপ্রিল) দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন জানায়, হাইকমিশনার রঘু রাইয়ের মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান।

হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, এম রিয়াজ হামিদুল্লাহ রঘু রাইয়ের স্ত্রী গুরমিত রাইয়ের কাছে একটি শোকবার্তাও পৌঁছে দেন।

রোববার (২৬ এপ্রিল) দিল্লির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন রঘু রাই। তার মৃত্যুতে উপমহাদেশের আলোকচিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, রঘু রাই আন্তর্জাতিকভাবে খ্যাতিমান একজন ফটো সাংবাদিক। বিশেষ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ১৯৭১-এর সময় তোলা তার আলোকচিত্রগুলো ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হয়।