বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ভারতের বিপক্ষে ফাইনালে বাংলাদেশের একাদশ ঘোষণা, হ্যাটট্রিক শিরোপার লক্ষ্য মারিয়াদের

প্রকাশিত হয়েছে- শনিবার, ৬ জুন, ২০২৬

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ স্বাগতিক ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। ভারতের গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। টানা তৃতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নামছে মারিয়া মান্দার নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

ফাইনাল ম্যাচের জন্য একাদশ ঘোষণা করেছেন বাংলাদেশের ব্রিটিশ হেড কোচ পিটার বাটলার। সেমিফাইনালে নেপালের বিপক্ষে খেলা একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। সুরভী আকন্দ প্রীতি ও উমহেলা মারমার জায়গায় একাদশে ফিরেছেন অভিজ্ঞ ফরোয়ার্ড শামসুন্নাহার জুনিয়র এবং তহুরা খাতুন।

এছাড়া গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে একাদশে না থাকা আফিদা খন্দকারকেও ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে সুযোগ দিয়েছেন কোচ বাটলার।

বাংলাদেশ প্রথমবার সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছিল ২০১৬ সালে ভারতের শিলিগুড়িতে, যেখানে ভারতের কাছে পরাজিত হয়েছিল। এরপর ২০২২ ও ২০২৪ সালে নেপালকে হারিয়ে টানা দুইবার শিরোপা জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ। এবার ভারতের মাটিতে স্বাগতিকদের হারিয়ে হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বপ্ন দেখছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশ একাদশ:
মিলি আক্তার (গোলরক্ষক), আফিদা খন্দকার, শামসুন্নাহার, কোহাতি কিসকু, মমিতা খাতুন, মারিয়া মান্দা (অধিনায়ক), আনিকা রানিয়া সিদ্দিকী, তহুরা খাতুন, সুরভী আরফিন, ঋতুপর্ণা চাকমা ও শামসুন্নাহার জুনিয়র।