বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ভারতের কাছে হারের ২৪ ঘণ্টা পর যুক্তরাষ্ট্রকে নিয়ে ট্রাম্পের পোস্ট

প্রকাশিত হয়েছে- সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

একেবারে না হওয়ার চেয়ে দেরিতে হওয়াও ভালো নয় কি? ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ক্রিকেট দলকে শুভ কামনা জানিয়ে বার্তা দিলেন। দুর্ভাগ্যবশত তারা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের ২৪ ঘণ্টা পর হলেও সরকার প্রধানের কাছ থেকে অনুপ্রেরণামূলক বার্তা পেয়েছে।

টিম ইউএসএ-র জন্য পূর্ণ সমর্থন জানিয়ে গতকাল (রোববার) সন্ধ্যায় ট্রুথ সোশ্যালে পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট, ‘আমি মাত্র জানতে পারলাম ভারতে ক্রিকেট বিশ্বকাপ চলছে। আমি টিম ইউএসএ-কে শুভ কামনা জানাই। আমাদের একটি খুব শক্তিশালী দল আছে। আমেরিকা তোমাদের জন্য জয়োধ্বনি দিচ্ছে।’

এই পোস্ট দেওয়া হয় গতকাল রাত ৯টা ১২ মিনিটে, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের কাছে আমেরিকার ২৯ রানে হারের একদিন পর। ট্রাম্পের পোস্টে যুক্তরাষ্ট্রের স্কোয়াডের একটি ছবিও ছিল, যেখানে তিন হাজার লাইক পড়েছে এবং রিটুইট হয়েছে ৬০০ বার।

এই পোস্ট আলোচিত হওয়ার কারণ সময়টা। যুক্তরাষ্ট্র যে বিশ্বকাপ ম্যাচ খেলল, সেটা এত দেরিতে কেন জানলেন ট্রাম্প, এই প্রশ্ন তুলেছেন ক্রিকেট ভক্তরা।

যুক্তরাষ্ট্র হারলেও দারুণ বোলিং নৈপুণ্য দেখায়। ৭৭ রানে ভারতের ৬ উইকেট তুলে নিয়েছিল তারা। কিন্তু সূর্যকুমার যাদব ম্যাচ বের করে নেন। তারপর বোলাররা জয়ের আনুষ্ঠানিকতা সারেন। সুপার এইটের আশা বাঁচিয়ে রাখতে আগামীকাল পাকিস্তানের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র।