বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ভয়াল ২৫ মার্চ: গণহত্যার কালরাত স্মরণে জাতি

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৫ মার্চ, ২০২৬

আজ ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস। বাঙালি জাতির ইতিহাসে এই দিনটি এক বিভীষিকাময় অধ্যায় হিসেবে চিহ্নিত। ১৯৭১ সালের এই কালরাতে পাকিস্তানি দখলদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’–এর নামে নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালির ওপর চালায় বর্বর গণহত্যা।

সেই রাতে রাজারবাগ পুলিশ লাইনস, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র, শিক্ষক, পুলিশ সদস্য, শ্রমিক ও সাধারণ মানুষ নির্বিচারে হত্যার শিকার হন। এই নৃশংস হত্যাযজ্ঞের স্মরণে দিনটি বাংলাদেশে ‘গণহত্যা দিবস’ হিসেবে পালন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে বাণী দিয়েছেন মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, ২৫ মার্চ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নৃশংস ও বেদনাবিধুর দিনগুলোর একটি। এদিনের গণহত্যায় পুরো জাতি স্তব্ধ হয়ে পড়েছিল। পরবর্তীতে চট্টগ্রামে সশস্ত্র প্রতিরোধ এবং স্বাধীনতার ঘোষণা জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করে।

প্রধানমন্ত্রী তার বাণীতে উল্লেখ করেন, ২৫ মার্চের হত্যায