বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ব্রাজিল নাকি মরক্কো? নকআউটে কাকে চান, জানালেন ডাচ কোচ কোমান

প্রকাশিত হয়েছে- রবিবার, ২১ জুন, ২০২৬

বিশ্বকাপের ‘এফ’ গ্রুপে সুইডেনকে ৫-১ গোলে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস। শেষ ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে জয় পেলেই নকআউট পর্ব নিশ্চিত হবে ডাচদের।

গ্রুপ চ্যাম্পিয়ন হলে নেদারল্যান্ডসের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ‘সি’ গ্রুপের রানার্সআপ মরক্কো। আর রানার্সআপ হলে তাদের মুখোমুখি হতে হবে শক্তিশালী ব্রাজিলের।

তবে ব্রাজিল বা মরক্কো—কোন দলকে নকআউটে পেতে চান, এমন প্রশ্নে স্পষ্ট কোনো পছন্দ জানাননি নেদারল্যান্ডস কোচ Ronald Koeman

কোমান বলেন, দুই দলই সমান শক্তিশালী। মরক্কো প্রথমার্ধে এবং ব্রাজিল দ্বিতীয়ার্ধে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। তাই কোনো দলকে তুলনামূলক দুর্বল মনে করেন না তিনি।

ডাচ কোচের ভাষায়, “আমার আলাদা করে কোনো পছন্দ নেই। ব্রাজিল ও মরক্কো—দুই দলই শক্তিশালী। আমাদের উচিত প্রতিপক্ষ নিয়ে ভাবার চেয়ে নিজেদের খেলায় মনোযোগ দেওয়া।”

এদিকে শেষ ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে দ্য অরেঞ্জরা।