বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ব্রাজিলের প্রেসিডেন্টের অভিযোগ: ট্রাম্প নতুন জাতিসংঘ গঠনের চেষ্টা করছেন

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা অভিযোগ করেছেন যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নতুন জাতিসংঘ প্রতিষ্ঠার চেষ্টা করছেন। সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে তিনি ‘বোর্ড অব পিস’ নামে একটি সংস্থা শুরু করেছেন এবং বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানদের এতে সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ পাঠিয়েছেন।

লুলা বলেন, “জাতিসংঘকে সংস্কার করার পরিবর্তে ট্রাম্প নতুন জাতিসংঘ তৈরি করতে চাইছেন, যেখানে একমাত্র তিনিই মালিক। এছাড়া তিনি ‘টুইটারের মাধ্যমে বিশ্ব শাসন করতে চান’।”

গত বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপের সময় লুলাকে জাতিসংঘের মূল কাজ সুরক্ষায় মনোযোগ দিতে আহ্বান জানান শি।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্র জাতিসংঘের বিভিন্ন সংস্থা থেকে বের হয়ে গেছে। এর মধ্যে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও দেশটি প্রত্যাহার করেছে। এছাড়া তিনি ‘আমেরিক ফার্স্ট’ নীতি প্রয়োগের অংশ হিসেবে শুল্ক ও সামরিক হুমকির ব্যবহার করছেন, যা আন্তর্জাতিক মিত্রদের মধ্যেও উদ্বেগ সৃষ্টি করেছে।

ব্রাজিলের অভিযোগে বলা হয়েছে, ট্রাম্পের বোর্ড অব পিসে ইতিমধ্যেই বিভিন্ন দেশ যোগ দিয়েছে। উল্লেখযোগ্যভাবে, এতে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও সদস্য হয়েছেন, যিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের মুখে রয়েছেন।