সোমবার , ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ব্রহ্মপুত্রে গোসলে নেমে নিখোঁজ ৪, মিলল দুই শিশুর মরদেহ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

কুড়িগ্রামের নাগেশ্বরীর ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ায় ৪ শিশুর মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে ঘটনাস্থলের ২ থেকে ৩ কিলোমিটার ভাটির দিকে কিছু সময়ের ব্যবধানে প্রথমে মো. আতিক হোসেন (৭) ও পরে জুয়েল নামে আরেক শিশুর মরদেহ উদ্ধার হয়। বুধবার বিকেলে নিখোঁজের ঘটনা ঘটে।

মৃত আতিক হাসান নারায়ণপুর ইউনিয়নের আষ্টশির চর গ্রামের আহাদ আলীর ছেলে ও জুয়েল একই গ্রামের আলম মিয়ার ছেলে। এখনও নিখোঁজ রয়েছে আহাদ আলীর মেয়ে আঁখি ও নজরুলের ছেলে নাজমুল।

স্থানীয়রা জানান, গতকাল বুধবার বিকেলে নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাঘমারা গ্রামের ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে ৪ শিশু নিখোঁজ হয়। নিখোঁজ ৪ জনের মধ্য আতিক হাসান ও আঁখি আপন ভাই-বোন। আজ সকালে ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে তারা মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করেন।

কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ রায় নিখোঁজ চার শিশুর মধ্যে ২ শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে। নিহতদের বয়স ৭ থেকে ১০ বছরের মধ্যে।