শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ব্যবসায়ীর চুরি যাওয়া ৪৬ লাখ টাকা উদ্ধার করল পুলিশ

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৬ জুন, ২০২৪

রাজধানীর সূত্রাপুরের শওকত হোসেন সুমন (৪১) নামে এক ব্যবসায়ীর চুরি হওয়া ৪৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কক্সবাজার এবং গাজীপুরে অভিযান চালিয়ে এ টাকা উদ্ধার করা হয়েছে।

অনেক খোঁজাখুঁজির পরে ড্রাইভারকে না পেয়ে ব্যবসায়ী সুমন ১৪ জুন রাতে সূত্রাপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে কক্সবাজার থেকে আসামি রুবেলকে গ্রেপ্তার করে। আসামির তথ্যের ভিত্তিতে কক্সবাজার এবং গাজীপুরে অভিযান চালিয়ে নগদ ৪৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করে।

এ বিষয়ে ডিএমপির কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি)  নজরুল ইসলাম বলেন, আমরা বাদীর কাছ থেকে অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান শুরু করি। আমরা আসামিকে গ্রেপ্তারের পাশাপাশি নগদ ৪৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হই।