শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বোয়িংয়ের ৭৮৭ ড্রিমলাইনারে ধরা পড়ল নতুন ত্রুটি

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৫ জুন, ২০২৪

সংস্থাটি জানিয়েছে, এখনো ডেলিভারী না দেওয়া কিছু ৭৮৭ ড্রিমলাইনারে ভুলভাবে আটসাঁটোভাবে লাগানো ফাস্টনার খুঁজে পাওয়া গেছে। এই ত্রুটি ধরা পড়েছে দক্ষিণ ক্যারোলিনার একটি কারখানায়।

এটির কারণে এই সিরিজের বিমানের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই। তবে একটি সূত্র জানিয়েছে, বোয়িং জানার চেষ্টা করছে কীভাবে ভুলটি হলো। এছাড়া এই সমস্যা সমাধানে কত সময় লাগবে সেটিও বোঝার চেষ্টা করছে তারা।

নতুন সমস্যার বিষয়টি বার্তাসংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে বোয়িং। তবে এটি বিমান সময়মতো ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছে তারা।

এমন ত্রুটির জন্য বোয়িংয়ে কয়েকদিন ধরে অস্থিরতা চলছে। সংস্থাটির বিনিয়োগকারীরাও আতঙ্কে রয়েছেন। আর নতুন ত্রুটি তাদের চিন্তা আরও বাড়িয়ে দেবে এ নিয়ে কোনো সন্দেহ নেই।

এ বছরের শুরুতে মাঝ আকাশে বোয়িংয়ের একটি ৭৮৭ ম্যাক্স বিমানের দরজা খুলে পড়ে যায়। এরপর এই সিরিজের বিমানগুলো চলাচল বন্ধ করে দেওয়া হয়।