বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বোনকে সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন সোহেল তাজ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তারা সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে।

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে তাজউদ্দীন পরিবার। এ সময় উপস্থিত ছিলেন- তাজউদ্দীনের জ্যেষ্ঠ কন্যা শারমিন আহমদ এবং পুত্র তানজিম আহমেদ সোহেল তাজ।

পরে নিজের লেখা —তাজউদ্দীন আহমদ : নেতা ও পিতা— বইয়ের একটি কপি প্রধান উপদেষ্টাকে উপহার দেন শারমিন আহমদ।