শুক্রবার , ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১০ই সফর, ১৪৪৮ হিজরি

বেলুচিস্তানে পাকিস্তানি সেনাবাহিনীর অভিযান, ১০ জন নিহতের দাবি আইএসপিআরের

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বিভিন্ন এলাকায় পরিচালিত সামরিক অভিযানে ১০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) নিহতদের ‘ফিতনা আল হিন্দুস্তান’‘ফিতনা আল খারেজি’-এর সঙ্গে সংশ্লিষ্ট সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেছে।

বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে আইএসপিআর জানায়, গত ৪৮ ঘণ্টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলুচিস্তানের সুরাবমাস্তুং এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

বিবৃতিতে বলা হয়, অভিযানে সুরাবে সাতজন এবং মাস্তুংয়ে তিনজন নিহত হন। এছাড়া মাস্তুং থেকে একজন নারী আত্মঘাতী বোমা হামলাকারীকে আটক করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী।

আইএসপিআর আরও জানায়, বেলুচিস্তানে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং তাদের অবকাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে।

উল্লেখ্য, পাকিস্তান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে, বেলুচিস্তানে সক্রিয় কিছু সশস্ত্র গোষ্ঠী ভারতের সমর্থন পেয়ে থাকে এবং তারা খনিজসম্পদে সমৃদ্ধ এই প্রদেশকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। তবে এ বিষয়ে ভারত অতীতে এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে।