বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বেইজিং সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

চলতি মাসের শেষ দিকে ড. খলিলুর রহমান বেইজিং সফরে যাচ্ছেন। রোববার (৫ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সফর সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সফরের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা। বেইজিং সফরের সময় তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সঙ্গে বৈঠক করবেন।

সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, সফরের চূড়ান্ত তারিখ এখনও নির্ধারিত হয়নি, তবে এটি চলতি মাসের শেষ দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে।