সোমবার , ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বুধবার ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

গ্যাস পাইপলাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য বুধবার (১ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বার্তায় জানানো হয়, ১ জানুয়ারি সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা পশ্চিম রাজাবাজার, ইন্দিরা রোড, শুক্রবাদ এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, এর আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত