বুধবার , ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

বিশ্বের আগেই বাংলাদেশে! মার্ভেল ভক্তদের জন্য এলো বড় সুখবর

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৭ জুলাই, ২০২৬

মার্ভেল ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। বহুল আলোচিত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ বিশ্বব্যাপী মুক্তির একদিন আগেই বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, আগামী ৩০ জুলাই থেকে তাদের সব শাখায় প্রদর্শিত হবে সিনেমাটি। অন্যদিকে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশে ছবিটি মুক্তি পাবে ৩১ জুলাই

ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত এই সিনেমায় আবারও জনপ্রিয় চরিত্র স্পাইডার-ম্যান হিসেবে দেখা যাবে টম হল্যান্ডকে। তার সঙ্গে থাকছেন জেন্ডায়া, জ্যাকব ব্যাটালন ও মার্ক রাফেলো

নতুন এই সিনেমায় যুক্ত হয়েছে বেশ কিছু চমক। ‘স্ট্রেঞ্জার থিংস’খ্যাত সেডি সিঙ্ক, ‘আসোকা’খ্যাত ইমান এসফান্দি এবং ‘দ্য পানিশার’ চরিত্রে জন বার্নথাল বড় পর্দায় ফিরছেন।

‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর ঘটনার চার বছর পরের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। শুধু গল্প নয়, প্রযুক্তিগত দিক থেকেও সিনেমাটি বিশেষ। এটি বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ ScreenX প্রযুক্তিতে নির্মিত চলচ্চিত্র, যেখানে দর্শকরা ২৭০ ডিগ্রি প্যানোরামিক ভিউয়ের নতুন অভিজ্ঞতা পাবেন।

বাংলাদেশের মার্ভেল ভক্তদের জন্য এটি হতে যাচ্ছে বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা।