বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দলে খেলার সময় নিয়ে আলোচনা, শীর্ষে এনজো ফার্নান্দেজ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৫ জুন, ২০২৬

২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা জাতীয় দলের খেলোয়াড়দের মৌসুমজুড়ে খেলার সময় ও ফিটনেস নিয়ে আলোচনা শুরু হয়েছে। সবচেয়ে বেশি সময় মাঠে থাকা খেলোয়াড়দের তালিকায় শীর্ষে রয়েছেন চেলসির মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ২৫ বছর বয়সী এই তারকা ক্লাবের হয়ে ৫৪টি ম্যাচ খেলে ১৫ গোল করেছেন এবং মোট ৪,৩৭৯ মিনিট মাঠে কাটিয়েছেন।

তালিকায় রয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিও। ৩৮ বছর বয়সী এই ফুটবলার বেনফিকার হয়ে ৪৯ ম্যাচে ৪,৩১৪ মিনিট খেলেছেন এবং বিশ্বকাপে আর্জেন্টিনার রক্ষণভাগের অন্যতম ভরসা হিসেবে বিবেচিত হচ্ছেন।

অন্যদিকে পালমেইরাসের স্ট্রাইকার হোসে ম্যানুয়েল লোপেজও দুর্দান্ত ফর্মে আছেন। ব্যস্ত সূচির মধ্যেও তিনি নিয়মিত খেলেছেন এবং আর্জেন্টিনা দলে নিজের জায়গা শক্ত করার লড়াই চালিয়ে যাচ্ছেন।

তবে কিছু খেলোয়াড় তুলনামূলক কম সময় মাঠে ছিলেন। ইনজুরির কারণে লিসান্দ্রো মার্টিনেজ মাত্র ১৯ ম্যাচে ১,৩১০ মিনিট খেলেছেন। জিওভানি লো সেলসোও চোটের কারণে মৌসুমের একটি বড় অংশ মিস করেছেন এবং ১,৭৭৭ মিনিট খেলেই বিশ্বকাপে আসছেন।

এছাড়া থিয়াগো আলমাদা ক্লাব পর্যায়ে সীমিত সুযোগ পেলেও জাতীয় দলের হয়ে ভালো পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে বিশ্বকাপে শুরুর একাদশে জায়গা পাওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন।