বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিয়ের আশ্বাসে ৭ বছর সংসার, প্রায় ৪০ লাখ টাকা আত্মসাৎ: টাঙ্গাইলে রাসেল মিয়া গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ সাত বছর একত্রে সংসার জীবন যাপন এবং প্রায় ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মোঃ রাসেল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযুক্তের নাম মোঃ রাসেল মিয়া। তার পিতা মজিবর রহমান এবং মাতা রাশেদা বেগম। তার স্থায়ী ঠিকানা জেলা টাঙ্গাইল, থানা গোপালপুর, ডাকঘর সাজানপুর, ইউনিয়ন ধবাকান্দি, গ্রাম সুজন বাড়ি (বিদ্যালয় স্কুলের মাঠ সংলগ্ন এলাকা)।

ভুক্তভোগী মোছাঃ রুনা বেগমের অভিযোগ, মোঃ রাসেল মিয়া বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে দীর্ঘ সময় পারিবারিক সম্পর্কের মতো অবস্থায় বসবাস করেন। এ সময় বিভিন্ন অজুহাতে নগদ অর্থ ও স্বর্ণালংকার গ্রহণ করেন। একপর্যায়ে তিনি গর্ভবতী হলে সেই সন্তান নষ্ট করানোর জন্য রাসেল মিয়া চাপ সৃষ্টি করেন এবং জোর করে ঔষধ খাওয়াইয়া গর্ভপাত ঘটানো হয় বলে অভিযোগ করেন রুনা বেগম।

অভিযোগ অনুযায়ী, নগদ অর্থ ও স্বর্ণালংকার মিলিয়ে প্রায় ৪০ লাখ টাকার সম্পদ আত্মসাৎ করে রাসেল মিয়া আত্মগোপনে চলে যান। পরে রুনা বেগম প্রথমে সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং পরবর্তীতে মামলা দায়ের করেন।

গত ০১/০৩/২০২৬ ইং রোজ রবিবার টাঙ্গাইলের মির্জাপুর থানার অধীন গড়াই গ্রীন সিটি এলাকায় অভিযুক্তকে শনাক্ত করেন ভুক্তভোগী। জানা যায়, সেখানে তিনি দেখতে পান যে মোঃ রাসেল মিয়া মোছাঃ সিনহা নামের অন্য এক নারীকে বিয়ে করে সংসার করছেন। বিষয়টি নিশ্চিত হয়ে রুনা বেগম তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, দেওহাটা পুলিশ ফাঁড়ির এসআই মোঃ মুবিরুল রহমান ঘটনাস্থল থেকে মোঃ রাসেল মিয়াকে আটক করেন। পরবর্তীতে তাকে সাভার মডেল থানার এসআই মোঃ ইমতিয়াজের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় দায়েরকৃত মামলার আসামিকে কোর্টে পাঠাবে বলে পুলিশ জানিয়েছে।