শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৪ এর উদ্বোধন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৪ জুন, ২০২৪
জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৪ এর সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশ বিমান বাহিনী এ বছরও দেশের বৃক্ষ সম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য সংরক্ষণের লক্ষ্যে ‘বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৪’ গ্রহণ করেছে।
এ উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ও এসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি ১৩ জুন ২০২৪, বৃহস্পতিবার বিমান বাহিনী সদর দপ্তর প্রাঙ্গনে গাছের চারা রোপণের মাধ্যমে উক্ত কর্মসূচীর শুভ উদ্বোধন করেন। ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ জাতীয় বৃক্ষরোপণ অভিযানের এই প্রতিপাদ্য কে সামনে রেখে বাংলাদেশ বিমান বাহিনী এ বছরের বৃক্ষরোপণ অভিযান কর্মসূচী-২০২৪ পালন করছে।
এ সময় বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ বিভিন্ন গাছের চারা রোপণ করে উক্ত বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন। এছাড়াও, অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিমান সদরের পরিচালকগণ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিট সমূহেও একই ধরনের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচীর আওতায় বিমান বাহিনী বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি গুনাগুন সম্পন্ন গাছের চারা রোপণ করবে।