বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিমানবাহিনী প্রধানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের বৈঠক, সামরিক সহযোগিতা জোরদারের আশাবাদ

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন

সোমবার (১৩ এপ্রিল) বিমানবাহিনীর সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে সামরিক সহযোগিতা, কৌশলগত সম্পর্ক এবং পারস্পরিক অংশীদারিত্ব আরও জোরদারের বিষয়ে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বিমানবাহিনী সূত্রে জানা গেছে, এ ধরনের বৈঠক দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।