বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিতর্কিত বলিউড অভিনেতা কামাল খান গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

ভারতের মুম্বাইয়ের ওশিওয়ারা এলাকায় একটি আবাসিক ভবনে গুলিবর্ষণের ঘটনায় বলিউড অভিনেতা ও চলচ্চিত্র সমালোচক কামাল আর খান ওরফে কেআরকে-কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ ডিসেম্বর) তাকে আদালতে পেশ করার কথা রয়েছে।

পুলিশ সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চলতি সপ্তাহের শুরুতে ওশিওয়ারা এলাকার একটি আবাসিকে চারটি গুলি ছোড়া হয়। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে তদন্ত শুরু করে মুম্বাই পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কেআরকে-কে হেফাজতে নেওয়া হলে তিনি স্বীকার করেন, গুলিগুলো তার লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকেই ছোড়া হয়েছিল। তবে অভিনেতার দাবি, কাউকে আঘাত করার উদ্দেশ্য তার ছিল না।

ধুরন্ধরের পর এবার মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বর্ডার টু
পুলিশকে অভিনেতা জানান, বন্দুক পরিষ্কার করার পর সেটি ঠিকঠাক কাজ করছে কি না তা পরীক্ষা করতে তিনি বাড়ির সামনের ম্যানগ্রোভ বনের দিকে গুলি ছোড়েন। বাতাসের গতিবেগের কারণে লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলিগুলো পাশের একটি আবাসিক ভবনে গিয়ে লাগে।

কামাল আর খান বলিউডে একজন বিতর্কিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। এর আগে ২০২২ সালে একটি যৌন হেনস্তার মা