বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিড়ুলিয়া ইউনিয়নে ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পথসভা

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে নির্বাচনী মাঠে সরব বিএনপি
ঢাকা–১৯ আসনের সম্ভাব্য প্রার্থী ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সাথে বিড়ুলিয়া ইউনিয়নে এক পথসভায় অংশগ্রহণ করেন মোঃ সাইদুর রহমান মামুন। শনিবার অনুষ্ঠিত এই পথসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
পথসভায় আরও উপস্থিত ছিলেন বিড়ুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ লতিফ চেয়ারম্যানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা। সভাস্থলে নেতাকর্মীদের স্লোগান ও সমর্থনে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
পথসভায় বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নেতৃত্বে ঢাকা–১৯ আসনে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই পথসভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, সাধারণ মানুষের দুঃখ-কষ্ট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের অভাব এবং সামাজিক অব্যবস্থাপনা থেকে উত্তরণের জন্য একটি গ্রহণযোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন। সে লক্ষ্যেই বিএনপি নেতাকর্মীরা জনগণের দ্বারে দ্বারে পৌঁছাচ্ছেন।
পথসভা শেষে নেতাকর্মীরা এলাকার বিভিন্ন সড়কে গণসংযোগ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত নেতারা বলেন, আগামী দিনে বিড়ুলিয়া ইউনিয়নসহ পুরো ঢাকা–১৯ আসনে আরও ব্যাপক কর্মসূচি ঘোষণা করা হবে।