বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিজেএমসিতে নতুন চেয়ারম্যান, বেবিচকে নির্বাহী পরিচালক

প্রকাশিত হয়েছে- সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

বিজেএমসিতে নতুন চেয়ারম্যান, বেবিচকে নির্বাহী পরিচালক
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দা নওয়ারা জাহানকে বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (১১ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।তার চাকরি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে, বিজেএমসির বর্তমান চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. কবির উদ্দিন সিকদারকে বাংলাদেশ সেনাবাহিনী থেকে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এছাড়া পৃথক প্রজ্ঞাপনে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নির্বাহী পরিচালক হয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সংযুক্ত যুগ্মসচিব মো. আহসান হাবিব।