বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

 অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে জাতীয় পার্টি (এনসিপি)-এর প্রতিনিধি দল।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৫টায় যমুনা ভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নাহিদ ইসলাম নেতৃত্বে প্রতিনিধি দলে থাকবেন:

  • নির্বাচনী পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া

  • নির্বাচনী পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন

  • নির্বাচনী আইনি সহায়তা বিষয়ক উপকমিটির প্রধান অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা


আলোচ্য বিষয়

সাক্ষাৎকালে নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণ এবং বর্তমান নির্বাচন পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।
সাক্ষাৎ শেষে প্রতিনিধি দল যমুনার বাইরে সাংবাদিকদের ব্রিফ করবেন।