বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিএনপি দেশের রাজনৈতিক বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে মন্তব্য ওবায়দুল কাদের

প্রকাশিত হয়েছে- রবিবার, ১০ মার্চ, ২০২৪

বিএনপি দেশের রাজনৈতিক বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (১০ মার্চ) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আমাদের দেশের রাজনীতির যে বাস্তবতা, এই বাস্তবতা বিএনপির মতো একটা দল তাদের যোগাযোগ হারিয়ে ফেলেছে।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এসএম কামাল হোসেন, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপ দপ্তর সায়েম খান প্রমুখ।