সারাদেশব্যপী কোটা সংস্কার ও অসহযোগ আন্দোলনে কারফিউ চলাকালীন সময়ে বিস্ফোরক আইনের মামলায় নওগাঁর মান্দায় বিএনপি, জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী আটক হয়েছিলেন যারা। তারা হলেন, এজাহার নামীয় আসামী বড়বেলালদহ গ্রামের ফজলুর রহমানের ছেলে আব্দুল ওহাব (৩০), আব্দুস সালামের ছেলে শহিদুল ইসলাম (৩১), আব্দুস সাত্তার মোল্লার ছেলে শান্ত মোল্লা (৪০) ও কয়াপাড়া গ্রামের মৃত বয়েজ উদ্দিনের ছেলে ইউসুফ আলী ওরফে লিটন (২৬)।
অপরদিকে অজ্ঞাতনামা আসামীদের মধ্যে চককানু গ্রামের মৃত কাজীমুদ্দিনের ছেলে আল আমিন (২৫),নূরুল্যাবাদ মীরপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে আব্দুল মাজেদ মন্ডল (৩৪),ভারশোঁ দক্ষিণপাড়া গ্রামের সেফাতুলৃলাহ মন্ডলের ছেলে ফজলুর রহমান ওরফে বাবুল (৪৭),পারইটুঙ্গি গ্রামের মৃত আব্দুল গণি ওরফে ভুট্টু (৪৫),বাইবোল্যা গ্রামের হাবিবুর রহমান সরদারের ছেলে মাহফুজুর রহমান ওরফে মিথন (৩৬),ফেটগ্রাম গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে সাইদুর রহমান (৫৪),মীরপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুর রশিদ (৪৮),দক্ষিণ নূরুল্যাবাদ (জোতপাড়া) গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মতিউর রহমান (৪৩),
কয়াপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে জাকির হোসেন ওরফে জেকের হোসেন (৩২),খুদিয়াডাঙ্গা গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে আজিজুল হক (৪৪),কামারকুড়ি গ্রামের মৃত আছির উদ্দিন মন্ডলের ছেলে ডা:অছিম উদ্দিন (৬৭),নূরুল্যাবাদ জোতবাজার (মীরপাড়া) গ্রামের এবাদুর রহমানের ছেলে রায়হানুল ইসলাম ( ৩৭), পিড়াকৈড় গ্রামের কফিল উদ্দিনের ছেলে সানোয়ার হোসেন (৩৪),ছোট চকচম্পক গ্রামের মৃত আলহাজ্ব ছবের আলীর ছেলে আশরাফুল ইসলাম (৬০), কালিগ্রাম গ্রামের নাজিমুদ্দিন শেখের ছেলে আছাদনুর মোহাম্মদ ওরফে বদিউজ্জামান (৪২),নূরুল্যাবাদ ডাঙ্গাপাড়া গ্রামের রমজান আলীর ছেলে মোতাহার হোসেন (৩৮),ভারশোঁ মধ্যপাড়া গ্রামের আলহাজ্ব মো: হোসেন আলী মন্ডলের ছেলে রফিকুল ইসলাম এবং গোয়ালমান্দা গ্রামের মৃত আতাউর রহমান শেখের ছেলে আফজাল হোসেন (৫২)।
গত ১৮ জুলাই বিষ্ণপুর এলাকার মাসুদ রানা নামে এক আওয়ামীপন্থী নেতার দায়েরকৃত (ধারা ১৪৩/৩৪১/৩০৭/৪২৭ পেনাল কোড তৎসহ ১৯০৮ সালের আইনের বিস্ফোরক উপাদানবলীর ৩৩/২৮৯ নং
মিথ্যা,বানোয়াট,ভিত্তিহীন,হয়রা নীমূলক
মামলায় গত ৩১ জুলাই পর্যন্ত মান্দার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এরপর গত ৫ আগষ্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর বিএনপি, জামায়াতের বিভিন্ন পর্যায়ের অনেক নেতাকর্মী কারামুক্ত হয়েছেন।
এবিষয়ে মান্দা উপজেলা বিএনপি’র আহ্বায়ক শফিকুল ইসলাম (বাবুল) চৌধুরী জানান, দীর্ঘদিন অত্যাচারিত থাকার পর দেশের মানুষ আজ অনেকটা মুক্ত। দেশের সর্বস্তরের মানুষ প্রাণ ফিরে পেয়েছে। খুব দ্রুতই দেশে গণতন্ত্র ফিরে আসবে। এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে করে বলেন, যারা এতদিন স্বৈরশাসক আওয়ামী লীগ সরকারের দ্বারা মিথ্যা মামলায় হয়রানী ও নির্যাতিত হয়েছে এই বিজয় মুহূর্তে শান্ত থাকা প্রয়োজন। এজন্য তিনি সকলের প্রতি উদাত্ত আহব্বান জানান।