রবিবার , ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিএনপির তিনদিনের কর্মসূচিতে যা থাকছে

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং আওয়ামী লীগ সরকারের অপকর্মের বিচারের দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি মঙ্গলবার (১৩ জুন) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির কথা জানানো হয়। এতে বলা হয়, আগামী ১৪ ও ১৫ আগষ্ট সারা দেশে বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্মদিবস উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় ১৬ আগস্ট সারা দেশের দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল কর্মসূচি ঘোষণা করা হয়।বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে কর্মসূচিতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়।