শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বাসে উঠতে হিজড়াদের ধাক্কাধাক্কিতে চাকায় পিষ্ট বৃদ্ধ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী বাসচাপায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধ (৭০) নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করা হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) দুপুরে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভারাডোবা বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একদল হিজড়া বাসে ওঠার জন্য ধাক্কাধাক্কি শুরু করলে ওই বৃদ্ধ লোকটি সড়কে পড়ে যান। এ সময় বাস ছেড়ে দিলে পেছনের চাকায় চাপায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই নিহত।

হাইওয়ে পুলিশের বরাত দিয়ে ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনার সময় ময়মনসিংহগামী একটি বাসে ওঠার চেষ্টা করছিলেন ওই বৃদ্ধ। ওই সময় বেশ কয়েকজন হিজড়া একই বাসে উঠতে চাইলে বাসের সহকারী বাধা দেন। এতে করে তাদের মধ‍্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় তাদের ধাক্কাধাক্কিতে ওই বৃদ্ধ সড়কের ওপর ছিটকে পড়ে গেলে বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

তিনি বলেন, ওই বৃদ্ধের পরিচয় পরিচয় নিশ্চিত করতে ইতোমধ্যে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।