বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বান্দরবানে পাহাড় ধসে কৃষকের মৃত্যু

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৯ জুন, ২০২৪

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা ১টার দিকে বাড়ির পাশেই কাজ করছিলেন আবু বক্কর সিদ্দিক। এসময় পাহাড়ের পাশে জমির ড্রেনে কাজ করার সময় হঠাৎ পাহাড় ধস হলে তিনি চাপা পড়েন। সেখানেই তিনি মারা যান।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, বিষয়টি শুনেছি।স্থানীয় চেয়ারম্যানকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান,আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।